কি চাও তুমি?
যদি চাইতে,“দাও একটু ভালবাসা”।
তবে বলতাম-
“বড্ড অবেলায় চেয়েছ তুমি”।
পিছু নাও কেন?
যদি বলতে,“তোমায় ভাল লাগে তাই”।
তবে বলতাম-
“অপরাধ হয়েছে ক্ষমা চাইছি”।
যদি তুমি তখন দিতে,
হৃদয়ের যত সঞ্চিত কলগান।
তবে চেষ্টা করতাম,
সাধ্যমত তোমায় কিছু শুনাতে।
কিছুই হলো না
কিছুই দিলে না; তাই-
পারলে না কিছুই নিতে!!
#প্রেম #বিরহ